1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত: চেয়ারম্যানসহ আহত দুই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত: চেয়ারম্যানসহ আহত দুই

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

জস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুই জন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৪৫)। তিনি উপজেলার পাঁচ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কিসমতপুর গ্রামের বিরাজ মােহন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- ওই ইউপির চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান। ট্রাকটিকে পুলিশ আটক করতে সক্ষম হলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলেন মনিন্দ্র নুরুজ্জামান।

এ সময় মির্জাগঞ্জ থেকে বরগুনাগামী একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনিন্দ্রকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখনে তিনি মারা যান। তিনি জানান, অপর দুই আহতের ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার পা ভেঙে গেছে এবং নুরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews