1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়িতে মিললো খাঁচাবন্দি মেছো বাঘ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়িতে মিললো খাঁচাবন্দি মেছো বাঘ

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে খাঁচায় বন্দি এক মেছো বাঘ বাচ্চাসহ উদ্ধার করে গলাচিপার মাঝের চর নামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গলাচিপা উপজেলা প্রশাসন, বনবিভাগ ও প্রাণী কল্যাণ সংগঠনের সদস্যরা অভিযান চালিয়ে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাদুরা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল বারেকের বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করেন।

এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল ও রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য সোহেল হোসেন রাসেল, আলবার্ট নাইম, আহসান হাওলাদার ও বন স্টাফ নাইম খান উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, বন্যপ্রাণী হত্যা না করে স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে তথ্য দিন। বন্য প্রাণী সংরক্ষণে আইন রয়েছে। কোথাও কোনো বন্য প্রাণী আটক করে তা লালন পালন না কারাও আহ্বান জানান তিনি। এসময় মোছো বাঘকে খাঁচায় বন্দি করে রাখার তথ্যদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেন ইউএনও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews