1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে বেতন-ভাতা বন্ধ? - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পাকিস্তানে বেতন-ভাতা বন্ধ?

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দিন পার করছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ব্যবস্থায় গলদ ও চরম মুদ্রাস্ফীতির মধ্যে বেহাল অবস্থায় দেশটি। এরই মধ্যে সম্প্রতি দেশটির দৈনিক নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য ভাতা বন্ধের নির্দেশনা দিয়েছে।

তবে গতকাল শনিবার দেশটির অর্থমন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য ভাতা বন্ধের নির্দেশনা খবর পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই নিয়ে গতকাল পাকিস্তানের অর্থমন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিও জারি করে।

সেখানে বলা হয়েছে, পেনশন ও বেতন-ভাতা বন্ধের নির্দেশনার গুজব ছড়িয়ে পড়েছে। এ ধরনের কোনো নির্দেশনা অর্থ মন্ত্রণালয় দেয়নি এবং এটি পুরোপুরি মিথ্যা।

এছাড়া দেশটির সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে পাকিস্তানের মহাহিসাব নিরীক্ষণ দপ্তর আগামী মাসের বেতন- ভাতা ও পেনশন প্রক্রিয়াকরণ শুরু করেছে। সেইসঙ্গে অন্যান্য বিল পরিশোধের প্রক্রিয়াও চলছে।

দেশটির অর্থমন্ত্রী ইশাক দার বলেন, জাতীয় অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করতে এই মিথ্যা খবর ছড়ানো হয়েছে। তিনি এই ধরনের খবর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যাচাই না করে প্রকাশ করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews