1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে
31

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পারিবারিক কলহের জেরে এলাইসা হিলারিয়া নামে ২৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত হিলারিয়ার চাচা এদ্রিয়েন গোমেজ জানান, পারিবারিক কলহের জেরে নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন হিলারিয়া। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন হিলারিয়া সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জানা গেছে, হিলারিয়ার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পাদ্রি মিরপুর গ্রামে। তার বাবার নাম কিংসলি গোমেজ। বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ৭ নম্বর রোডের ৬০১ নম্বর বাসায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews