1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
22

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার নিজ বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews