1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশের ওপর ককটেল ছুড়লেন ‘মৃত ব্যক্তি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

পুলিশের ওপর ককটেল ছুড়লেন ‘মৃত ব্যক্তি’

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের হরতালের দিন গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের ওপর ককটেল ছোড়াসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের ওই মামলায় আসামি করা হয়েছে ২২ জনকে, যার মধ্যে ১৮ নম্বর আসামি করা হয়েছে আমিন উদ্দিন মোল্লাকে।

স্বজন ও বিএনপি নেতারা বলছেন, আমিন উদ্দিন মোল্লা পৌনে তিন বছর আগে মারা গেছেন। মৃত ব্যক্তিকেই পুলিশ আসামি করেছে। গত ২৯ অক্টোবর কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ মামলার অন্যতম আসামি আমিন উদ্দিন মোল্লা গাজীপুরের কাপাসিয়া থানার খিরাটি এলাকার মৃত আশরাফ আলী মোল্লার ছেলে। স্বজন ও এলাকাবাসী বলছেন, ২০২১ সালের ২৫ জানুয়ারি মারা যান আমিন উদ্দিন মোল্লা। তিনি নরসিংদীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, কাপা সিয়া উপজেলার তরগাঁও মেডিকেল মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা বেআইনি জনতাবদ্ধে রাস্তা অবরোধ করে। পরে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে খুন-জখমের উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য হেফাজতে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া অবিস্ফোরিত চারটি ও বিস্ফোরিত একটি ককটেল এবং চারটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

মামলার ২২ আসামির মধ্যে ১৮ নম্বর আসামি আমিন উদ্দিন মোল্লার বয়স ৪৫ বছর উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমিন উদ্দিন মোল্লার জামাতা মো. মোজাম্মেল হক জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি তার শ্বশুর মারা যান। মারা যাওয়ার দুই বছর নয় মাস পর তার শ্বশুরকে নাশকতার মামলায় আসামি করা হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছে। রাতে বাড়িতে অভিযান চালায় এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে মামলার বাদী কাপাসিয়া থানার এসআই সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে আমি কোনো বিবৃতি দিতে পারবো না। আমার নিষেধ আছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়াকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তার সাড়া মেলেনি। জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে? বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews