1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ বুধবার থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার আসামিরা হলেন উপজেলার বড় বাশাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাদত্রিশিরা গ্রামের ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবপ্রবাসী। বাড়িতে তিনি এক কন্যাশিশুকে নিয়ে থাকেন। মামলার আসামিরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ৯ আগস্ট বিকেলে তাঁরা গৃহবধূর দরজায় কড়া নাড়েন। পরিচয় জানতে চাইলে প্রধান আসামি আকাশ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে আকাশ ও বাবুল জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করেন। তখন বাইরে কয়েকজন পাহারায় ছিলেন। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে। পরে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন। আদালত আবেদনটি পর্যালোচনা করে অভিযোগটি আমলে নেন এবং প্রয়োজনীয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews