1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পোস্টারে এরশাদের ছবি, জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

পোস্টারে এরশাদের ছবি, জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ 0 বার সংবাদি দেখেছে
34

নিজস্ব প্রতিবেদক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ শনিবার দুপুরে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) বিচারক শরিফুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।

নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেন তিনি।

নিয়ম অনুযায়ী শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণবিধি ২০০৮ এর ৭ ধারা অনুযায়ী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। নোটিশে আগামী রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে স্ব-শরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews