1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রকাশ্যে নাচায় প্রেমিক যুগলের ১০ বছরের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

প্রকাশ্যে নাচায় প্রেমিক যুগলের ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মধ্য এশিয়ার দেশ ইরানে এক প্রেমিক যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির ভিডিও প্রকাশ করায় তাদের এমন কঠোর শাস্তি দেওয়া হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই প্রেমিক যুগলকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ অভিযুক্ত করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি সূত্র নিশ্চিত করেছে, ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন। হাকিকি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।

সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি এই প্রেমিক যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কাটাতে হবে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগল দুই বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews