1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লা সদরে প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে ছুরি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়। মারধর অত্যাচারের সময় ভুক্তভোগী যখন আর্তনাদ করছিলেন, তখন অট্টহাসি আর উল্লাসে মেতেছিলেন নির্যাতনকারীরা।

এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তার মুখে এলোপাতাড়ি থাপ্পড় ও মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিপাসায় কাতর হয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার প্রবাসীর মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চার জনকে আসামি করে করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- হানিফ মিয়া (৩০), হাসান (১৯), সালমা আক্তারসহ (২৫) আরও চার জন।

মামলার বাদী বলেন, ‘হানিফ মিয়া আমার ছেলেকে ওমান নিয়ে ভালো চাকরি দেবে বলে ৩ লাখ ৭৫ হাজার টাকা নেন। কিন্তু তিনি চাকরিও দেন নাই, টাকাও ফেরত দেন নাই। এ বিষয় নিয়েই মূলত ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘মামলার ১ নম্বর আসামি বিদেশ থাকাকালে আমার ছেলেকে বিদেশ নেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গত সোমবার রাত সাড়ে ৮টায় আসামি ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে মারধর করে। ছেলের চিৎকারে আমার মেয়ে ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা তাকে বিবস্ত্র করে ফেলে নির্যাতন করতে শুরু করে।’

‘তাকে হত্যার উদ্দেশ্য পেটের ডান পাশে এবং বুকে ও বুকের বাম পাশে একাধিক ছুরিকাঘাত করে। মেয়ের চিৎকারে অন্যরা ছুটে আসলে নির্যাতনকারীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান’, বলেন প্রবাসীর মা।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করেছি আমরা। মামলাটি তদন্ত করছেন এসআই আলমগীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews