1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, আদমজীর ছাত্র গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, আদমজীর ছাত্র গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে আব্দুল রউফ প্রীতম নামে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিবি। সে ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্টের বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রীতম এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে পারবে এ রকম শতভাগ নিশ্চয়তা দিয়ে তার ফেসবুক এবং মেসেঞ্জারে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে মোবাইল ব্যাংকের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল।

তিনি ‘SSC Batch 2023, SSC Short Syllabus 2023, Desh View’ নামে একাধিক পেজ থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রচার চালাতে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা তার এই প্রচারণায় বিশ্বাস করে তার সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। একপর্যায়ে তার চাহিদা মতো টাকা বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

ডিবি জানায়, প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই প্রতারক ছাত্র তার বাবা ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ এবং তার মায়ের ন্যাশনাল আইডি দিয়ে একাধিক হিসাব খুলেছে।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ- কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে চলমান এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন, সংরক্ষণ, পরিবহন অথবা বিতরণের মতো কোনো কাজে ওই ছাত্রের কোনো আত্মীয় জড়িত ছিল না। তাই তার পক্ষে প্রশ্নপত্র ফাঁস করা একেবারেই অসম্ভব।’

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত প্রীতম। সে বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতে ও জুয়া খেলার টাকা সংগ্রহ করতেই এমন প্রতারণার আশ্রয় নিয়েছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews