1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে এক অস্ত্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে ভারতের উত্তরপ্রদেশের বালিল্লায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে, তাও ফেসবুক লাইভে জানিয়েছেন এ ব্যবসায়ী। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে বিচার চেয়েছেন। তার পরিবারের দেখভাল করতেও তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওই ব্যবসায়ী।

এদিকে ফেসবুক লাইভে এমন মৃত্যু দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির পর তাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু ডাক্তাররা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বালিল্লা আর্মস করপোরেশনের মালিক নন্দলাল গুপ্তার মৃত্যুর পর এএসপি দুর্গা প্রাসাদ তিওয়ারি, সিও সিটি জিতেন্দ্র কুমার, কোতওয়াল রাজিব সিংহ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে তদন্ত করেন।

নন্দলালের অভিযোগ ছিল— ঋণ পরিশোধের পরও কিছু ব্যক্তি তাকে হয়রানি করছিলেন। এর পর মোদি ও যোগী আদিত্যনাথের সাহায্য চেয়ে মন্দিরের ভেতর মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন নন্দলাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews