1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বজ্রপাতে ৫ গরুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে বজ্রপাতে পঁচটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের এলংজানি গ্রামে ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সময় এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটিতে থাকা পাঁচটি গরু মারা গেছে। এতে মাজেদ আলীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষ হতাহত হননি। এক সঙ্গে পাঁচ গরুর মৃত্যুতে মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে পাঁচটি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews