1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধের পথে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বন্ধের পথে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পদ্মা সেতু খুলে দেয়ার এক বছর পাড় হলেও ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল-ঢাকা নৌ রুটের অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চের মালিকরা। ইতোমধ্যে লোকসানের বোঝা কমাতে বিক্রি হয়েছে সুরভী কোম্পানির একটি লঞ্চ। লোকসান কমাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা।

জানা গেছে, পদ্মা সেতু খুলে দেয়ার আগে প্রতিদিন বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে ১৩ থেকে ১৪টি লঞ্চ একযোগে ছেড়ে আসতো বরিশালে। প্রতিটি লঞ্চের কেবিন, সোফা ও ডেকে থাকতো যাত্রী পরিপূর্ণ। পন্টুনে দাঁড়ানোর জায়গা থাকতো না। এখন সেই চিত্র পাল্টে গেছে। গ্রুপিং করে দুই প্রান্ত থেকে দুটি করে লঞ্চ ছেড়ে আসছে। তাতেও যাত্রী মিলছে না। বেশিরভাগ কেবিন থাকছে খালি। প্রতিটি লঞ্চ পাঁচদিন বসে থেকে ট্রিপ মিলছে। এরপরও ব্যবসার দেখা মিলছে না।

পদ্মা সেতু লঞ্চের জিম্মিদশা থেকে যাত্রীদের রক্ষা করেছে, তবে আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিতে এ শিল্পকে ব্যবসায়ীক ধারায় ফিরতে দাবি জানালেন সাধারণ যাত্রীরা। দেশের নৌযান শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চাইলেন লঞ্চ ব্যবসায়ী নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews