1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরগুনায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।।  বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

আহতরা হলেন সালাম হাওলাদার (৬২), মনিরুজ্জামান (৪০) এবং আমেনা বেগম (৫৫)। তাদের সবাইকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তার ভিতর সালাম হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

শনিবার ( ৬ জুন ) দুপুর আনুমানিক ১ টার সময় সালাম হাওলাদারের ঘরের সামনে ও ঘরের ভিতরে এ হামলার ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব থেকে চলমান জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে জমির দলিল চাওয়াকে কেন্দ্র করে এ হামলা চালায়। এ সময় সবুজ হাওলাদার, হারুন হাওলাদার, সরোয়ার হাওলাদার, বাদল হাওলাদার, সাহেরা বেগম, হোসন হাওলাদার, বাবুল হাওলাদার, মন্নান হাওলাদার, নয়ন, মুক্তা, রাশেদা, নাসরিন ও হামিদা সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

 

হামলার সময় সালাম হাওলাদার, মনিরুজ্জামান ও আমেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে স্থানীয়রা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহতদের মধ্যে সালাম হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। এর আগেও বহুবার জমিজমা বিরোধ নিয়ে তাদেরকে মারধরের অভিযোগ রয়েছে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews