1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ৩ শতাধিক স্কুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

বরগুনায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ৩ শতাধিক স্কুল

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ভবনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এসব স্কুলে পাঠদান চলছে। যেকোনো দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বরগুনায় মোট ৭৯৭টি প্রাথমিক বিদ্যালয় আছে। এরমধ্যে পাঠদান অনুপযোগী হয়ে পড়েছে ৩২৩টি স্কুলের ভবন। এসব স্কুলের মধ্যে বরগুনা সদর উপজেলায় আছে ১০৪টি, পাথরঘাটায় ৭৫টি, আমতলীতে ৬৭টি, তালতলীতে ৪৭টি, বেতাগীতে ২১টি এবং বামনায় ৯টি।

বরগুনার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কোরক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত স্কুলটির ভবনে নেই দরজা, জানালা। ছাদ এবং দেওয়াল থেকে পলেস্তারা খসে খসে পড়ছে।

যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আধাপাকা একটি টিনের ঘরে ক্লাস চললেও পর্যাপ্ত জায়গার অভাবে দু-একটি শ্রেণির পাঠদান ঝুঁকিপূর্ণ ওই ভবনেই নেওয়া হয়। শিক্ষকরাও বসেন ওই ভবনে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা বলেন, আমি এ স্কুলের জমিদাতার ছেলে। ১৯৯২ সালে একবার সংস্কার হয়েছিল ভবনটি। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হলেও বিকল্প জায়গা না থাকায় এ ভবনে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা।

স্কুলের সাবেক ছাত্র মো. সজিব বলেন, এলাকার মধ্যে কাছাকাছি অন্য স্কুল না থাকায় এক প্রকার বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এখানে আসছেন ছেলে মেয়েরা। তিনি আরও বলেন ঝুঁকি এড়াতে স্কুলটিকে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা দরকার।

কোরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান বলেন, আমরা প্রতিদিন স্কুলে আসার পর আতঙ্কিত থাকি। যেভাবে ভবনটির পলেস্তরা খসে পড়ছে তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

অভিভাবকরা সন্তানদের নিরাপত্তার কথা ভেবে দূরের স্কুলে ভর্তি করছেন। এতে আমাদের স্কুলের শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমছে। বরগুনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, বরগুনা সদর উপজেলার ১৬টি স্কুলের টেন্ডার হয়েছে। এরমধ্যে আটটি স্কুলের কাজ শুরু করতে ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলোর কাজও দ্রুত শুরু হবে।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য বরগুনায় পরিত্যক্ত স্কুল ভবনের তালিকা করে শিক্ষা অফিসে জমা দিয়েছি। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবন সংস্কারে পদক্ষেপ নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews