1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের মুলাদীর ২ ডাকাতের চোখ তুলে নিলো উত্তেজিত জনতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশালের মুলাদীর ২ ডাকাতের চোখ তুলে নিলো উত্তেজিত জনতা

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা এমন দুই ব্যক্তির চোখ উপড়ে ফেলেছে জনতা। দাদন হাওলাদার (৫০) এবং সোহরাব হাওলাদার (৪৫) নামের এই দুই ব্যক্তিসহ অন্তত ১০/১২ জনের একটি ডাকাত দল শনিবার গভীর রাতে মাদারীপুরের কালকিনির একটি বাসায় হানা দেয়। এবং অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে লুটপাট চালাচ্ছিলেন। তখন স্থানীয় জনতা টের পেয়ে বাসাটি ঘেরাও করলেও সকলে পালিয়ে গেলেও দাদন এবং সোহরাব ধরা পড়েন। পরবর্তীতে তাদের দুইজনকে গণপিটুনি দিয়ে একপর্যায়ে উভয়ের চোখ তুলে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালের মুলাদীর উপজেলার টুমচর বাটামারা এলাকার বাসিন্দা দাদন এবং সোহরাবসহ ১০/১২ জনের একটি দল শনিবার রাত ২টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে অস্ত্রসমেত প্রবেশ করেন, যারা প্রত্যেকে অস্ত্রধারী ছিলেন। একপর্যায়ে তারা ঘরের লোকেদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন। কোনো মাধ্যম ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে পুরো বাসাটি ঘেরাও করে, এসময় তাদের দলের কয়েকজন দৌড়ে পালিয়ে গেছেন। তবে ঘটনাস্থল থেকে উল্লেখিত দুজনকে হাতেনাতে ধরে ফেলে জনতা একচোট গণপিটুনি দেয়। এবং পরক্ষণে উত্তেজিত জনতা তাদের দুজনের চোখ ধারালো অস্ত্র দিয়ে তুলে নিয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মারগুব তৌহিদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুজনকে তাদের হেফাজতে নেন এবং দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের অবস্থা আশংকাজনক, তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, দাদন এবং সোহরাবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের চোখের ক্ষত অনেক গভীর।

পুলিশ কর্মকর্তা মারগুব তৌহিদ সাংবাদিকদের বলেন, যে দুজনকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ডাকাতির উদ্দেশে এসেছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়ন্ত তদন্ত করে দেখা হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews