1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মী।

রবিবার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদারসহ মোট সাতজন।

এরমধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানিয়েছেন, তাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠানে তার কিছু শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

তিনি দাবি করেন, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার আগ মুহূর্তে বিএনপির কতিপয় কর্মী-সমর্থক তাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জন এবং তার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আটকের বিষয়টি স্বীকার করেছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার (২৬ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews