1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লক্ষ্মীপূজায় পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লক্ষ্মীপূজায় পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বাজি ও পটকা (বোমা) ফোটাতে গিয়ে অমিত হাজারি (১৮) নামে এক কিশোরের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অমিতের হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আনন্দ-উল্লাসের একপর্যায়ে বোমা ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত হাজারি । পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ওই পুনর্বাসন প্রতিষ্ঠান ( নিটোর ) পাঠানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি (ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে উঠে যাওয়া) হয়েছে। বোমা বিস্ফোরণে তাঁর হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews