শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সুমন ঘরামীর বাড়িতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ির সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও একটন সরকারি চাল উদ্ধার করা হয়। একই সময় তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্য অনুযায়ী উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, জব্দ করা চালের উৎস খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উদ্ধার করা ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।