1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুই বাসের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে দুই বাসের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ 0 বার সংবাদি দেখেছে
ফয়সাল রাকিব, বরিশাল // ব‌রিশালগামী ইসলাম প‌রিবহন ও ব‌রিশাল থে‌কে স্বরুপকা‌ঠিগামী এসআর প‌রিবহ‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জন‌কে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শুক্রবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের ব‌রিশা‌লের কা‌শিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে কিছু সম‌য়ের জন‌্য মহাসড়‌কে যান চলাচল বন্ধ থাক‌লেও প‌রে বিকল্প পথে‌ যান চলাচল স্বাভা‌বিক হয়।
নিহত মো. কালাম এসআর প‌রিবহ‌নের চালক এবং ব‌রিশা‌লের বাবুগ‌ঞ্জের মা‌নিককা‌ঠি এলাকার বা‌সিন্দা। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের এয়ারপোর্ট থানা পু‌লি‌শের প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, ঢাকা থে‌কে ইসলাম প‌রিবহ‌নের এক‌টি বাস ব‌রিশা‌লে ও ব‌রিশাল ‌থে‌কে পি‌রোজপুরের স্বরুপকা‌ঠির উ‌দ্দে‌শ্যে অভ‌্যন্তরীণ রু‌টের এসআর প‌রিবহ‌নের এক‌টি বাস যা‌চ্ছি‌লো। প‌থিম‌ধ্যে কা‌শিপুর এলাকায় বাস দুই‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।
এ‌তে ঘটনাস্থ‌লে এসআর প‌রিবহ‌নের চাল‌কের মৃত‌্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়েছে। তি‌নি ব‌লেন, যান চলাচল স্বাভা‌বিক র‌য়েছে। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত বাস দুই‌টি আটক করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews