1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। 

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল আঞ্চলিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬

শনিবার (১৬ মে ২০২৬) বরিশালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস. এম. জিয়াউদ্দিন হায়দার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কুড়ি স্পোর্টসের মতো আয়োজনগুলো গ্রামীণ ও শহরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াবিদগণ অংশ নেন।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews