1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্ত দিয়ে নদীপথে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়।

 

সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী পুনর্ভবা নদীর পাশের বিল চেরাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত।

 

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে ভারতীয় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। এ সময় ওই নারী শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

 

বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews