1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

বরিশালে প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বরিশালে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে। পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার প্রচারের বিভিন্ন উপকরণ নিয়ে নানা রঙের পোশাকে বর্ণিল মিছিল নিয়ে তারা হাজির হচ্ছেন নগরীর বিখ্যাত এই উদ্যানে। নৌকা আর জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছেন নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুক্রবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে বিকাল পৌনে ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে যাবেন এবং সেখানে বক্তব্য দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা নগরীজুড়ে উৎসব বিরাজ করছে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত। আজ বরিশালের এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সরকারপ্রধান। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা থাকবে এতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews