1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জ, আটক ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বরিশালে বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জ, আটক ৭

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে
28

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলা বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় সাতজনকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরে সদর রোডে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণকালে দফায় দফায় লাঠিচার্জ করেন পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সাতজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিম আরিচুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews