1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন, পুড়ল ৭ বসতঘর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন, পুড়ল ৭ বসতঘর

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ৭টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নগরীর নিউ সদরঘাট রোডের শিশুপার্ক কলোনিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই দোকানি সানির ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা দৌড়ে বাইরে বেড়িয়ে আসেন। কিন্তু ততক্ষণে আশপাশের আগুনে সাকিল মৃধা, হীরা, আলামিন, কালামসহ অন্যান্যদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৭টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসায় আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে বিষয়টি তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এছাড়া রাতে ও সকালে ক্ষ‌তিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করেছেন ব‌রিশাল সিটি নির্বাচনে নব‌নির্বা‌চিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews