1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশালে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৭ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর একটি বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে কার্যক্রম স্থগিত থাকা বরিশাল মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তারা দাবি করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে তাঁর প্রত্যাবর্তন দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সভায় মহানগর যুবলীগের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে একই দিনে সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় খোকন সেরনিয়াবাত অনুসারীদের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews