1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।

মৃত দুজনই ঝালকাঠি জেলার বাসিন্দা। তাদের মধ্যে রাশিদা বেগম (৬২) জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। অপরজন রেক্সনা (৪৫), তিনি রাজাপুর উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। চিকিৎসাসেবার সক্ষমতার মধ্যে থাকতে হবে। সক্ষমতার বাইরে চলে গেলে কিছু করার থাকবে না।

তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews