1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে
18

নিজস্ব প্রতিবেদক //  বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিঅ্যান্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহনের চাকায় পিস্ট হয়ে মোটরসাইকেলের চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews