1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০৫ জনের নামে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০৫ জনের নামে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ ২০৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করা হয়েছে। মামলায় নামধারী ৫৫ জন ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ১০ তারিখ ঢাকার সমাবেশ বানচাল করতে সরকারের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ আানা হচ্ছে বলে দাবি করেছে বিএনপির পক্ষ থেকে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময়ে বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নের ইশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews