
ববি প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।২০১১ সালের ২২ ফেব্রুয়ারী প্রতিষ্ঠা হয়েছিলো দক্ষিনবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়।এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে। এদিন সকাল সাড়ে নয়টায় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করেন।এরপরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বেলুন ও ফেস্টুন উড্ডয়ন করা হয়। এর পরপরই ২৫ টি বিভাগ, শেরে বাংলা হল,বিজয় -২৪ হল,তাপসী রাবেয়া বসরী হল,সুফিয়া কামাল হলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এক হয়ে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালী বের করেন।র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।র্যালীতে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী সহ ট্রেজারার ড. মামুন অর রশীদ, নবনিযুক্ত প্রক্টর সোনিয়া খান সনি,রেজিস্ট্রার মনিরুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ তম বছরে পদার্পণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উচ্ছাস প্রকাশ করেন এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। এছাড়াও বিকাল ৫.০০ টা থেকে ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।