1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন (বরিশাল জোন)। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরের সামনে থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

শপথ বাক্য পাঠের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সংগঠনটির সদস্যরা। উপাচার্যের নেতৃত্বে ফ্ল্যাগ স্টান্ড সংলগ্ন পুকুর পাড়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, তাদের অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় তবুও তারা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরাও তাদের দেখানো পথ ধরে হাঁটবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানাবিধ সমস্যার সংকুলানে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে আসবেন। আমরা সবাই মিলে এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আবদুল কাইউম, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল বাতেন চৌধুরি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীরসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews