1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক ও সম্পাদক পরিষদের মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক ও সম্পাদক পরিষদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল রেঞ্জ পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজি মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন, সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বরিশালের প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া, সহ-সভাপতি ও দৈনিক দেশ জনপদের প্রকাশক ও সম্পাদক মীর্জা রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক এম সালাউদ্দিন, প্রচার সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক মোঃ রাকিবুল হাছান (ফয়সাল), নির্বাহী সদস্য ও ভোরের অঙ্গীকার-এর প্রকাশক ও সম্পাদক এম খান, নির্বাহী সদস্য ও দৈনিক দক্ষিণ বঙ্গ-এর প্রকাশক ও সম্পাদক আবদুল হালিম মামুন, কোষাধ্যক্ষ ও দৈনিক বরিশালের কাগজ-এর নুরুজ্জামানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, কোরবানির পশু পরিবহন ও নগরীর নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

সভায় ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান সাংবাদিক ও প্রকাশকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews