1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সদর গালর্স স্কুল দেশের শীর্ষে পৌঁছাবে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশাল সদর গালর্স স্কুল দেশের শীর্ষে পৌঁছাবে

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বরিশাল সদর গার্লস স্কুল অন্যান্য স্কুলের তুলনায় আলাদা। এখানের শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি নিজ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে থেকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র নেতৃত্বে সকল ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করবো বরিশাল সদর গার্লস স্কুলের মেয়েরা এগিয়ে যাবে। এই স্কুলের মেয়েদের মেধা বিকশিত হয়ে দেশের শীর্ষ স্থানে এই শিক্ষা প্রতিষ্ঠান পৌঁছাতে পারবে বলেও আমি মনে করি।শীঘ্রই বরিশালে ভোলা থেকে গ্যাস আসছে। গ্যাস আসলে এখানে বিভিন্ন শিল্প কলকারখানা তৈরী হবে৷ বরিশাল হবে একটি আধুনিক সমৃদ্ধশালী স্মার্ট শহর।ইতোমধ্যে সে লক্ষ্যে আমাদের মাননীয় মেয়র মহোদয় আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কাজ করে যাচ্ছেন। আমিও তাকে সব সময় সর্বোচ্চ সহোযোগিতা করবো ইনশাআল্লাহ।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
আজ ২৮ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল মহবুবা হোসেনসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews