1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাঁশ বাগান থেকে ৩৪০ পিস গুলি উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বাঁশ বাগান থেকে ৩৪০ পিস গুলি উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
21

ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৩৪০টি অকেজো মরিচা ধরা গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে গুলিগুলো উদ্ধার করে হয়।

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান এলাকায় হাবিবুর রহমান একটি গাছ কাটতে যান। এ সময় গাছ কাটার জন্য গাছের গোড়ার মাটি খুড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান এবং পরে তার ভিতরে গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক এর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বীর মক্তিযোদ্ধদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেঁজো হয়ে গেছে, এর কোন কার্যকারিতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews