1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশে পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে সহায়তার জন্য ঋণ হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অংশ হিসেবে বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্প পরিবেশ অধিদফতরকে এর প্রযুক্তিগত ও প্রশাসনিক সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে। একই সঙ্গে প্রকল্পটি দূষণ রোধ ও পরিবেশগত গুণমান উন্নত করতে পরিবেশগত প্রবিধান ও এর প্রায়োগিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে।

এছাড়া বায়ুদূষণ কমিয়ে আনতে পরিবেশবান্ধব বিনিয়োগে আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করা হবে এর আওতায়। প্রকল্পটি সফল বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর ঢাকা এবং এর বাইরে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন বলেন, ‘পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এ প্রকল্পটি দেশের পরিবেশ প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী করে তুলবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews