1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের ফকিরহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ১৬১০ কৃষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাগেরহাটের ফকিরহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেল ১৬১০ কৃষক

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৩-২০২৪ মৌসুমে সরিষা, সূর্যমুখি, গম ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৬১০জন কৃষককে বিন্যামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কৃষি ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে এসব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান খান প্রমূখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।
এদিন ১২০০ কৃষককে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ৩০০জনকে ১ কেজি করে সরিষা বীজ, ৬০জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০জনকে ৫কেজি করে খেসারি বীজ, ৪০জন কৃষককে ১ কেজি করে ভুট্টার বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাস প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews