1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের মোল্লাহাটে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাগেরহাটের মোল্লাহাটে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোল্লাহাটে নীতিমালা ভঙ্গ করে সামাজিক বনায়নের অসংখ্য গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাওলা, কুলিয়া ও কোদালিয়া ইউনিয়ন এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কের দু’পাশের সামাজিক বনায়নের অন্তত ১০ লাখ টাকা মূল্যের অসংখ্য তাজা গাছ কাটার এ ঘটনা ঘটেছে।
এসংক্রান্ত তথ্য সংগ্রহকালে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান,
খুলনা – ঢাকা মহাসড়কের মোল্লহাট উপজেলার, গাওলা ইউনিয়নে উচু ব্রিজ থেকে মাদ্রাসা ঘাট ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটারের মধ্যে, বনবিভাগের কোনো অনুমতি না নিয়ে এবং নীতিমালা ভঙ্গ করে কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির অর্ধশত গাছ কর্তন করেন জনৈক শফিউল্লাহ খান। এ ঘটনায় সামাজিক বনায়ন কর্মসূচির অন্যান্য উপকারভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি মো: মোস্তাক মোল্লা বলেন, এতগুলো গাছ কাটার বিষয়ে সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। সম্প্রতি ঝড়ে পড়া শুকনো কয়েকটি গাছের এবং সড়কের উপরে চলে আসা গাছের ডালগুলো কর্তনের বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছিল। গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

সারুলিয়া গ্রামের মৃত মুসা খানের ছেলে অভিযুক্ত শফিউল্লাহ খানের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কোনোকিছু না বলে দৌড়ে স্থান ত্যাগ করেন।

এছাড়াও একাধিক সূত্র জানায়, মহাসড়কের কুলিয়া ইউনিয়ন অংশের সভাপতি রেজাউল মেম্বার গাছের ডাল কাটার সুযোগে কিছু গাছ কেটে আত্মসাত করেছেন।

অনুরূপভাবে কোদালিয়া ইউনিয়ন অংশের থেকে ইউপি সদস্য আকাশ ও পান্না তাজা গাছ কেটে ফেলেছে।

এঘটনায় বনবিভাগের মোল্লাহাট উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) অমল জানান, তিনি সরেজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পান এবং কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় চত্বরে নিয়ে রাখেন। এঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews