1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে
18

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews