1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপিকে নিয়ে যা বললেন সিইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিএনপিকে নিয়ে যা বললেন সিইসি

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে
18

নিজস্ব প্রতিবেদক // ‘এ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল ছিল (বিএনপি), তারা অংশ নিচ্ছে না, নিলে ভালো হতো। আমরা তাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম।’

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাবে জাপান। সব দেশ দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে খবর নিচ্ছে। তাই আমরাও বলেছি, এ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

তিনি বলেন, নির্বাচন যেভাবে করতে হয়; সরকারের সহায়তা নিয়ে সেটা করতে চাচ্ছি। এ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল (বিএনপি) অংশ নিচ্ছে না, নিলে ভালো হতো; আমরা আহ্বান জানিয়েছিলাম।

এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, এ নির্বাচনে ৩ জন জাপানি পর্যবেক্ষক ও ১৩ জন সাপোর্টিং স্টাফ আসবেন ভোট পর্যবেক্ষণে।

এ বৈঠকে ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews