1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিবাহ বিচ্ছেদ রাফসান সাবাবের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

বিবাহ বিচ্ছেদ রাফসান সাবাবের

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বর্তমান সময়ের নেটদুনিয়ার আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হওয়ায় অবশেষে তারা বিচ্ছেদের পথে হাঁটলেন।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানান রাফসান।

পোস্টে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

সবার উদ্দেশে রাফসান লেখেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে বিচ্ছেদের পথে হাঁটলেন এ দম্পতি।

দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।

আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এর পরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews