1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের অনুষ্ঠানে মদপান করে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিয়ের অনুষ্ঠানে মদপান করে যুবকের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সঙ্গে লামিম থাকতেন কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায়। তার বাবা মো. শাহিন জানান, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়েছে। বর্তমানে বেকার। তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।তিনি আরও জানান, বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম।

সেখান থেকে ফিরে অসুস্থ অনুভব করছিল এবং বমি করছিল। বলছিলো পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews