1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের দাওয়াত দিতে গিয়ে দুর্ঘটনায় বরসহ নিহত দুই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বিয়ের দাওয়াত দিতে গিয়ে দুর্ঘটনায় বরসহ নিহত দুই

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে
49

নিজস্ব প্রতিবেদক //  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত দিতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরসহ দুইজন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলায় ব্রাহ্মণডুরা গ্রামের সাবেদ আলীর ছেলে বর শাহ আলম (২৪) ও তার বন্ধু একই গ্রামের গিয়াস উদ্দিন বেনু মিয়ার ছেলে তানভীর শোয়েব (২৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আসছে একুশে ফেব্রুয়ারি শাহ আলমের বিয়ের দিন ঠিক করা। এজন্য বন্ধু তানভীরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনকে বিয়ের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন শাহ আলম।

পথে নূরপুরে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা গাড়িতে ধাক্কা দেয়। এতে বর ও তার বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চেলে যায়। এ ঘটনায় শাহ আলম ঘটনাস্থলেই মারা যান এবং তানভীরকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত তানভীর শোয়েব ‘হবিগঞ্জ ট্যুর’ গ্রুপের মডারেটর ও রক্তদান সোসাইটির সদস্য। অসুস্থ মানুষের বিপদে রক্ত দিতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews