1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার (৮ জুন) বিকেলে দেওড়ানয়াকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওড়া গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীদের জন্য খাবারের আয়োজন করা হয়। খাওয়ার সময় প্রতিবেশী এক নারীকে টেবিলের নিচে মাংস জমা করার অভিযোগ ওঠে। এ নিয়ে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। সেই জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে শহিদ মাতুব্বর (৫০), মমতাজ বেগম (৫৫) ও সোহরাব শেখ (৬৫) গুরুতর আহত হলে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews