1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই: চরমোনাই পির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই: চরমোনাই পির

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য কোনো নির্বাচনের পরিবেশ নেই। সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলেও দেশের মানুষ তা গ্রহণ করতে অপ্রস্তুত।

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না। দেশে সংঘাত-সহিংস পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকেট নতুন মাত্রা যোগ করবে। সভায় পরবর্তী কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়। শিগগরই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্রাহ আল-মাদানী, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews