1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং ১০ম স্থানে রয়েছে ইসরাইল।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এই তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে।

এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকা নিচে দেয়া হলো:

তালিকার শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।

দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি।

রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশের জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

৩.৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং সাত কোটি সংখ্যার ইংল্যান্ড রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। দেশের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয়ের কারণে, দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫.১৭ কোটি।

সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ৬.৬৫ কোটি।

জাপান রয়েছে অষ্টম স্থানে। এই দেশের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

১.১৪ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং ৩.৩৯ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে।

তালিকায় দশম স্থানে রয়েছে ইসরায়েল। এই দেশের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews