1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা

  • প্রকাশিত : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৫ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // এশিয়া কাপ শুরুর আগে অবশ্য এবার আশার ফানুস ওড়ানো হয়নি। তবে তাই বলে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে দেশে ফিরবে বাংলাদেশ, এমনটাও কেউ কল্পনা করেনি। এই এশিয়া কাপে সেটাই নিয়তি হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হারের পর বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটের পরাজয়। তাতেই চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এবারের সেই ব্যর্থ মিশন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।

ঢাকায় পা রেখে ক্রিকেটার থেকে শুরু করে কোন কোচিং স্টাফই মিডিয়ার মুখোমুখি হন নি। সবাই যে যার মত ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন। দলের সাথে আজ সকল খেলোয়াড়ই ফিরেছেন দেশে তবে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ দেশে। দলের সাথে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের কাছে কয়েকদিনের ক্যাম্প করবে টাইগাররা। এ ক্যাম্পে থাকবেন ব্যাটসম্যানরা, তাদের পাশাপাশি পেসারদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ৩০ তারিখ যাওয়ার কথা থাকলেও টাইগাররা সেখানে উড়াল দেবে ২৪ তারিখ। কয়েকদিন আগে যাওয়ার কারণ হিসেবে জালাল ইউনুস জানিয়েছেন মূলত কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews