1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি: সিইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি: সিইসি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। ব্যালটে ভোট নেয়া যতটা কষ্টকর তার চেয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া ততটা কষ্টকর না।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশন এখনো মনে করে ইভিএমের মাধ্যমে অভিযোগবিহীন ভোট করা সম্ভব কিন্তু ব্যালেটে ভোট করলে একটা কথা প্রচলন আছে যে রাতে ভোট করা সম্ভব। কিন্তু ইভিএমে সেটা সম্ভব না। কারণ সকাল আটটার আগে মেশিনটা চালু করা সম্ভব না। তবুও ব্যালটে সুষ্ঠু ভোট করতে কমিশনের চেষ্টার কমতি থাকবে না।

সব দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হয় জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। যাতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট করা যায়।

সিইসি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভোটের মাঠে ভারসাম্য তৈরি করা যায় না। এজন্য দরকার রাজনৈতিক দলের ভোটের মাঠে সক্রিয় অংশগ্রহণ।

ইভিএম থেকে ব্যালটে ভোটের সিদ্ধান্তে আসার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোন চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।

আগাম কোনো নির্বাচন হবে না জানিয়ে সিইসি বলেন, আগাম ভোটের প্রশ্নই আসে না। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews