1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে অনুপ্রবেশকালে আটক ১০ বাংলাদেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভারতে অনুপ্রবেশকালে আটক ১০ বাংলাদেশি

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (১৬ মে) বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত একটি পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, আটকরা পাসপোর্ট বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছিলেন। সেখানে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ করা হয়। সকাল ৬টায় হালুয়াঘাট সীমান্তের মেইন পিলার ১১২০-এর নিকটবর্তী ধোপাঝুড়ি নামক স্থানে বিজিবি এবং ২২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ আটককৃত ১০ বাংলাদেশিকে তেলিখালী বিজিবি ক্যাম্পের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা মো. মুক্তার হোসেন, মো. শাহজামাল হক, মো. আনিছুর রহমান, মো. কামাল হোসেন, শ্রী সিপেন, মো. ইব্রাহিম আলী, মো. নওশাদ আলী, মো. আকবর আলী, মো. জহিরুল ইসলাম এবং মো. শাকিম উদ্দিন।

 

অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় ৩৯ বিজিবির অন্তর্গত তেলিখালী বিওপির নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারা অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews