1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে আবারও বিমান বিপর্যয়, পাইলট বাঁচালেন ২৫০ প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভারতে আবারও বিমান বিপর্যয়, পাইলট বাঁচালেন ২৫০ প্রাণ

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের লখনৌতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের সময় ঘটে যাওয়া যান্ত্রিক ত্রুটিতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে।

রোববার (১৫ জুন) ভোরে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৩১১২ অবতরণের পরপরই এর বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। তৎক্ষণাৎ পাইলট কন্ট্রোল রুমে বিপদ সংকেত পাঠিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে ট্যাক্সিওয়েতে নেওয়ার নির্দেশ দেন।

লখনৌয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ মিনিটের অভিযানে ২৫০ হজযাত্রী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি।

তদন্তে জানা গেছে, বিমানের হুইল অ্যাসেম্বলিতে হাইড্রলিক তরল লিক হওয়ায় অতিরিক্ত ঘর্ষণে তাপ সৃষ্টি হয়েছিল, যা ধোঁয়া ও স্ফুলিঙ্গের কারণ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যা যদি আকাশে বা উড্ডয়নের সময় হতো, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।

যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানটি খালি অবস্থায় জেদ্দায় ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার পর লখনৌ বিমানবন্দরে কিছু সময়ের জন্য সতর্কতা জারি করা হয়।

যাত্রীদের অনেকেই জানান, তারা এক ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন। কর্তৃপক্ষ ও পাইলটের প্রশংসা করে তারা বলেন, “জীবন ফিরে পেয়েছি। আল্লাহর রহমত ও পাইলটের সাহসে আমরা বেঁচে গেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews